আত্রাইয়ে রাণীনগর অর্গানাইজেশনের ক্যাম্পেইনে ২০০+ মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশের সময় : Sep 27, 2025 ইং
আত্রাইয়ে রাণীনগর অর্গানাইজেশনের ক্যাম্পেইনে ২০০+ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ছবির ক্যাপশন:
রাণীনগর অর্গানাইজেশন রক্তদাতা প্ল্যাটফর্মের উদ্যোগে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ স্টেশনে আয়োজিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে বিকেলব্যাপী ব্যাপক সাড়া পাওয়া যায়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

এই ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা পালন করেন রাণীনগর অর্গানাইজেশনের সহ-প্রতিষ্ঠাতা মোঃ মুন্না আহমেদ এবং সদস্য মোঃ সাজু ইসলাম। তারা সরাসরি উপস্থিত থেকে মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ সম্পন্ন করেন। তাদের মানবিক এই প্রচেষ্টা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

পুরো আয়োজনে ২০০-র বেশি মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করা হয়। শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্ক সবাই এ সেবার সুযোগ নেন। অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জেনে আনন্দিত হন এবং ভবিষ্যতে রক্তদাতা হিসেবে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজন সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের মানবসেবায় উদ্বুদ্ধ করছে। রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানোর চেতনা ছড়িয়ে দিতে রাণীনগর অর্গানাইজেশন নিয়মিত এরকম কার্যক্রম চালিয়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : আব্দুল্লাহ আল মাহীদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত্যুর আগে পরিবারের সঙ্গে শেষ কী কথা হয়েছিল ফার্মগেটে নিহত

মৃত্যুর আগে পরিবারের সঙ্গে শেষ কী কথা হয়েছিল ফার্মগেটে নিহত