রাণীনগর অর্গানাইজেশনের কনিষ্ঠ সদস্য মায়শা মালিহার হাতে রক্ত পরীক্ষা, মানবিকতার এক অনন্য দৃশ্য

  • প্রকাশের সময় : Sep 26, 2025 ইং
রাণীনগর অর্গানাইজেশনের কনিষ্ঠ সদস্য মায়শা মালিহার হাতে রক্ত পরীক্ষা, মানবিকতার এক অনন্য দৃশ্য ছবির ক্যাপশন:
মানবতার সেবায় ছোট-বড় সবার অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রাণীনগর অর্গানাইজেশন রক্তদাতা প্ল্যাটফর্মের কনিষ্ঠতম সদস্য, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মায়শা মালিহা।

আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে আয়োজিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত সবাইকে অবাক করে দেয় একটি মনোমুগ্ধকর দৃশ্য। সেখানে একটি ছোট্ট পিচ্চি ছেলের রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য রক্ত সংগ্রহ করে মায়শা মালিহা। দৃশ্যটি ছিলো হৃদয়স্পর্শী, ছোট্ট হাতে সূঁচ ধরেছে আরেকটি ছোট্ট প্রাণের জন্য। উপস্থিত সবার চোখে-মুখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়ে।

সংগঠনের সদস্যরা জানান, মায়শা মালিহা ছোটবেলা থেকেই মানবসেবার প্রতি আগ্রহী। পড়াশোনার পাশাপাশি সে নিয়মিত সংগঠনের কার্যক্রমে অংশ নেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।

স্থানীয়রা বলেন, “এমন বয়সে একজন শিক্ষার্থী যখন মানবতার কাজে এগিয়ে আসে, তখন তা সমাজের জন্য গর্বের বিষয়। আগামী প্রজন্মও এভাবেই মানবিক কাজে এগিয়ে আসবে।”

এই ঘটনাটি প্রমাণ করে, মানবসেবা বড় কিংবা ছোট বয়স দেখে হয় না, ইচ্ছা আর ভালোবাসাই পারে মানুষকে অন্যের পাশে দাঁড় করাতে।


নিউজটি আপডেট করেছেন : আব্দুল্লাহ আল মাহীদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় রক্তদানে জীবন বাঁচানোর অনন্য দৃষ্টান্ত শাকিল

স্বেচ্ছায় রক্তদানে জীবন বাঁচানোর অনন্য দৃষ্টান্ত শাকিল